লা লিগার ম্যাচে শুরুর ধাক্কা সামলে দুর্দান্ত প্রত্যাবর্তন করেছে বার্সেলোনা। শনিবার (২৩ আগস্ট) লেভান্তের মাঠে দুই গোলে পিছিয়ে থেকেও শেষ পর্যন্ত ৩-২ গোলের জয় নিয়ে মাঠ ছাড়ে বর্তমান চ্যাম্পিয়নরা। ম্যাচের ১৫ মিনিটে ইভান রোমেরোর গোলে এগিয়ে যায় স্বাগতিক লেভান্তে। এরপর প্রথমার্ধের যোগ করা সময়ে পেনাল্টি থেকে হোসে লুইস মোরালেস গোল করে ব্যবধান দ্বিগুণ করেন। ফলে বিরতিতে ২-০ তে পিছিয়ে যায় হ্যান্সি ফ্লিকের শিষ্যরা।
তবে বিরতির পরপরই পাল্টা জবাব দেয় কাতালানরা। ৪৯তম মিনিটে ইয়ামালের অ্যাসিস্ট থেকে গোল করে ব্যবধান কমান পেদ্রি। তিন মিনিট পর রাফিনিয়ার কর্নার থেকে হেডে গোল করেন ফার্নান্দো তোরেস। ম্যাচে ফেরে সমতা।
শেষ মুহূর্তে টানা আক্রমণে চাপে পড়ে যায় লেভান্তে। যোগ করা সময়ে ইয়ামালের ক্রস ক্লিয়ার করতে গিয়ে আত্মঘাতী গোল করেন স্বাগতিক ডিফেন্ডার এলগেসাবাল। তাতেই ৩-২ ব্যবধানে জয় নিশ্চিত করে বার্সেলোনা।দুই ম্যাচে টানা জয় তুলে নিয়ে ৬ পয়েন্টে লিগ টেবিলের শীর্ষে রয়েছে কাতালানরা।